Ptv-Public TV
বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরী
  6. টপ টেন
  7. দেশজুড়ে
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. ভিডিও
  12. সর্বশেষ

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ১১

প্রতিবেদক
nazmulnirob
সেপ্টেম্বর ১০, ২০২৬ ১০:২৮ পূর্বাহ্ণ
পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ১১

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর দুটি পৃথক সন্ত্রাসবিরোধী অভিযানে ১১ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে বুধবার (৯ সেপ্টেম্বর) জানিয়েছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

খারান ও ওয়াশুক জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে সন্ত্রাসীদের একাধিক আস্তানা ধ্বংস করা হয়। একই সঙ্গে বিপুল পরিমাণ বিস্ফোরকও উদ্ধার করা হয়েছে। 

আইএসপিআর জানায়, গত ৬ ও ৭ সেপ্টেম্বরের মধ্যবর্তী রাতে এসব অভিযান চালানো হয়। ৬ সেপ্টেম্বর খারান এলাকায় সন্ত্রাসীরা সড়ক অবরোধ করে যানবাহন চলাচল ব্যাহত করার চেষ্টা করে। এরপর নিরাপত্তা বাহিনী তাদের বিরুদ্ধে অভিযান শুরু করলে আটজন সন্ত্রাসী নিহত হয়।

পাকিস্তানি সেনাবাহিনীর দাবি, নিহতরা ভারতীয় পৃষ্ঠপোষকতায় কাজ করছিল। অভিযানে ‘ফিতনা-উল-খাওয়ারিজ’ গোষ্ঠীর সদস্যদের ব্যবহৃত কয়েকটি আস্তানাও ধ্বংস করা হয়েছে।

পরদিন ৭ সেপ্টেম্বর ওয়াশুক জেলায় আরও একটি গোয়েন্দাভিত্তিক অভিযান চালানো হয়। সেখানে আরও তিনজন সন্ত্রাসী নিহত হয়। অভিযান শেষে একটি আস্তানা থেকে ২ দশমিক ৯ টন বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলে আইএসপিআর জানিয়েছে।

দুই অভিযানে মোট ১১ জন সন্ত্রাসী নিহত হওয়ার খবর দিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। এই সফল অভিযানের পর নিরাপত্তা বাহিনীর পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি।
সূত্র: সামা টিভি

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত
মৃত্যুর ৪০ দিন আগে বান্দার অন্তরে তওবার আগুন জ্বালিয়ে দেন

মৃত্যুর ৪০ দিন আগে বান্দার অন্তরে তওবার আগুন জ্বালিয়ে দেন

হামের টিকার দ্বিতীয় দফার ক্যাম্পেইন শুরু ২৫ সেপ্টেম্বর

হামের টিকার দ্বিতীয় দফার ক্যাম্পেইন শুরু ২৫ সেপ্টেম্বর

সেভ দ্য চিলড্রেনে চাকরির সুযোগ, আবেদন করুণ আজই

সেভ দ্য চিলড্রেনে চাকরির সুযোগ, আবেদন করুণ আজই

Featured Video Play Icon

ফরিদপুরে ৭ বছর বয়সী শিশু জায়ানের রহস্যময় মৃত্যু: ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যাকাণ্ডের সন্দেহ

ইংল্যান্ড ধসিয়ে দিল, তবু বদলালো না পাকিস্তানের ভাগ্য

ইংল্যান্ড ধসিয়ে দিল, তবু বদলালো না পাকিস্তানের ভাগ্য

স্বজনপ্রীতি-সিন্ডিকেট ইন্ডাস্ট্রিতে অনেক বেশি-স্বাগতা

স্বজনপ্রীতি-সিন্ডিকেট ইন্ডাস্ট্রিতে অনেক বেশি -স্বাগতা

Featured Video Play Icon

শিশু জায়ান হত্যার ৩ দিনেও রহস্য উদঘাটন হয়নি, ক্ষুব্ধ গ্রামবাসীর মানববন্ধন

চবি খালেদা জিয়া হলে ৫ শতাধিক ছাত্রীকে ফ্রি চিকিৎসাসেবা

চবি খালেদা জিয়া হলে ৫ শতাধিক ছাত্রীকে ফ্রি চিকিৎসাসেবা

স্পর্শিয়া বললেন, নতুন কিছু একটা হতে যাচ্ছে বাংলাদেশে

স্পর্শিয়া বললেন, নতুন কিছু একটা হতে যাচ্ছে বাংলাদেশে

এক বিকেলে চাঁপাদার 'পদ্ম বিলে'

এক বিকেলে চাঁপাদার ‘পদ্ম বিলে’