Ptv-Public TV
বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরী
  6. টপ টেন
  7. দেশজুড়ে
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. ভিডিও
  12. সর্বশেষ

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ মরদেহ উদ্ধার

প্রতিবেদক
nazmulnirob
সেপ্টেম্বর ১০, ২০২৬ ১০:২০ পূর্বাহ্ণ
আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ মরদেহ উদ্ধার

সাভারের আশুলিয়ায় তালাবদ্ধ একটি বাসা থেকে অজ্ঞাতপরিচয় তিনজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদের মধ্যে পুরুষ-নারী ও এক নবজাতক রয়েছে। আজ শনিবার সকালে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক তদন্তে তাদের পরিচয় তাৎক্ষণিক শনাক্ত করা সম্ভব হয়নি।

শুক্রবার রাতে দেড়টার দিকে আশুলিয়ার মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর মালিকানাধীন ভবনের দ্বিতীয় তলার একটি তালাবদ্ধ ফ্ল্যাট থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ৯ আগস্ট বাসাটিতে নতুন ভাড়াটিয়া হিসেবে ওঠেন ওই নারী ও পুরুষ। তারা নিজেদের স্বামী-স্ত্রী হিসেবে পরিচয় দিয়েছিলেন।

প্রতিবেশীরা জানান, বাসাটির দরজা-জানালা প্রায় বন্ধ থাকত। শুক্রবার ওই কক্ষটি থেকে তীব্র পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ এসে তালা ভেঙে ভেতর থেকে অর্ধগলিত মরদেহগুলো উদ্ধার করে।

পুলিশ জানায়, আলামত সংগ্রহে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক টিম কাজ শুরু করেছে। পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও আশুলিয়া থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ঘটনার রহস্য উদ্ঘাটন, নিহতদের পরিচয় নিশ্চিতে একাধিক দল কাজ করছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড হতে পারে। পুরুষের গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়া গেছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত
স্পর্শিয়া বললেন, নতুন কিছু একটা হতে যাচ্ছে বাংলাদেশে

স্পর্শিয়া বললেন, নতুন কিছু একটা হতে যাচ্ছে বাংলাদেশে

‘উনি গালি দিলেন, না দোয়া দিলেন—কিছুই বুঝলাম না’ শফিকুর রহমান

‘উনি গালি দিলেন, না দোয়া দিলেন—কিছুই বুঝলাম না’ শফিকুর রহমান

মার্কিন বিমানঘাঁটিতে ইরানের রাতভর হামলা

মার্কিন বিমানঘাঁটিতে ইরানের রাতভর হামলা

Featured Video Play Icon

ফরিদপুরে ৭ বছর বয়সী শিশু জায়ানের রহস্যময় মৃত্যু: ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যাকাণ্ডের সন্দেহ

হোটেলকক্ষে গোপন ক্যামেরা শনাক্তের উপায়

হোটেলকক্ষে গোপন ক্যামেরা শনাক্তের উপায়

স্বর্ণের দামে ফের পতন, নতুন দর কার্যকর

স্বর্ণের দামে ফের পতন, নতুন দর কার্যকর

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ মরদেহ উদ্ধার

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ মরদেহ উদ্ধার

ইংল্যান্ড ধসিয়ে দিল, তবু বদলালো না পাকিস্তানের ভাগ্য

ইংল্যান্ড ধসিয়ে দিল, তবু বদলালো না পাকিস্তানের ভাগ্য

Featured Video Play Icon

শিশু জায়ান হত্যার ৩ দিনেও রহস্য উদঘাটন হয়নি, ক্ষুব্ধ গ্রামবাসীর মানববন্ধন

স্বজনপ্রীতি-সিন্ডিকেট ইন্ডাস্ট্রিতে অনেক বেশি-স্বাগতা

স্বজনপ্রীতি-সিন্ডিকেট ইন্ডাস্ট্রিতে অনেক বেশি -স্বাগতা