বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরী
  6. টপ টেন
  7. দেশজুড়ে
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. ভিডিও
  12. সর্বশেষ

মার্কিন বিমানঘাঁটিতে ইরানের রাতভর হামলা

প্রতিবেদক
nazmulnirob
সেপ্টেম্বর ১০, ২০২৬ ১০:২৬ পূর্বাহ্ণ
মার্কিন বিমানঘাঁটিতে ইরানের রাতভর হামলা

জর্ডানে অবস্থিত একটি মার্কিন বিমানঘাঁটিতে রাতভর ইরানি হামলায় একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, জর্ডানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘মুওয়াফফাক সালতি’ বা আল-আজরাক বিমানঘাঁটিতে হামলা চালায় ইরান। সিবিএস নিউজের সাংবাদিক জেনিফার জেকবস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, হামলায় ‘ওয়ারথগ’ নামে পরিচিত যুক্তরাষ্ট্রের একটি এ-১০ থান্ডারবোল্ট যুদ্ধবিমান সরাসরি আঘাতের শিকার হয়। এতে বিমানটির একটি ডানা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ছাড়া ঘাঁটিতে থাকা অন্তত আরও আটটি এফ-১৫ যুদ্ধবিমান সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দ্রুত মেরামতের পর বিমানগুলোকে পুনরায় ব্যবহারের উপযোগী করা হয়েছে বলে জানানো হয়েছে।

হামলা প্রতিহত করতে জর্ডানে মোতায়েন মার্কিন বাহিনী ৩০টির বেশি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বলেও জানান জেনিফার জেকবস।

সম্প্রতি একটি মার্কিন যুদ্ধজাহাজে হামলার জবাবে যুক্তরাষ্ট্র ইরানের পাঁচটি তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে হামলা চালায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর পাল্টা জবাব হিসেবেই তেহরান এই হামলা চালিয়েছে বলে দাবি করা হচ্ছে।

হামলার দায় স্বীকার করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সংগঠনটি দাবি করেছে, মার্কিন বিমানঘাঁটির পাশাপাশি আটটি তেলবাহী ট্যাংকার ও দুটি যুদ্ধজাহাজকেও একযোগে লক্ষ্যবস্তু করা হয়েছে।

জর্ডানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটি যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সম্প্রতি মার্কিন বাহিনী পাঁচটি ইরানি ট্যাংকার ডুবিয়ে দেওয়ার পর ওই অঞ্চলে উত্তেজনা আরও বেড়ে যায়।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে জানা গেছে, আইআরজিসি এক বিবৃতিতে হামলাটিকে ‘শাস্তিমূলক অভিযান’ হিসেবে উল্লেখ করেছে। তেহরানের দাবি, আল-আজরাকের মার্কিন ঘাঁটিতে ভারী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

এ ছাড়া কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে কয়েক মাস ধরে চলমান অবরোধ আরও জোরদার করে ১২টির বেশি জাহাজে হামলা চালানোর দাবিও করেছে ইরান।

তবে হামলায় ক্ষয়ক্ষতির মাত্রা নিয়ে ভিন্ন তথ্য দিয়েছে জর্ডানের সেনাবাহিনী। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষাব্যবস্থা শনাক্ত করা ২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৮টিই আকাশে ধ্বংস করা হয়েছে। বাকি দুটি ক্ষেপণাস্ত্র জনবসতিহীন এলাকায় আঘাত হেনেছে বলে বিবৃতিতে জানানো হয়।

সর্বশেষ - টপ টেন