বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরী
  6. টপ টেন
  7. দেশজুড়ে
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. ভিডিও
  12. সর্বশেষ

সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার, ঘিরে রেখেছে পুলিশ

প্রতিবেদক
nazmulnirob
সেপ্টেম্বর ১০, ২০২৬ ১০:২২ পূর্বাহ্ণ
সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার, ঘিরে রেখেছে পুলিশ

সাভারের বনগাঁও ইউনিয়নের সাধাপুর এলাকার একটি মসজিদ মাঠের ড্রাম থেকে স্কচটেপ প্যাঁচানো একটি প্রেসারকুকার উদ্ধার করেছে পুলিশ, যা বোমা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাটি ঘিরে রাখে। সাভার মডেল থানার ওসি মো. সাইফুল আলম জানান, মঙ্গলবার দিবাগত রাতে অজ্ঞাতনামা তিনজন ব্যক্তি সাধাপুর গোপের বাড়ি লালটেক ঘোড়া মসজিদের মাঠে কাপড়চোপড় ও কোরআন শরীফের সঙ্গে নীল রঙের প্লাস্টিকের ড্রামে করে এটি রেখে যায়।

এর আগে মঙ্গলবার রাতে সাভারের হেমায়েতপুরে অভিযান চালিয়ে পাঁচটি হাতবোমাসহ আরিফ হোসেন নামের এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যে একটি বাসা থেকে আরও ৯টি পাইপ বোমা, জেএমবির লিফলেট ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করে সিটিটিসি। এছাড়া গত ৩০ জুলাই আশুলিয়ার একটি দোকান থেকে অনুরূপ একটি প্রেসারকুকার বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছিল। একের পর এক এসব বোমা উদ্ধারের ঘটনায় সাভারজুড়ে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে।

সর্বশেষ - বিনোদন